Site icon northeast8.com

৪ঠা মে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, প্রস্তুতি চূড়ান্ত — পরিদর্শনে ডিআইজি

ধর্মনগর, ৩ মে ২০২৬ : আগামীকাল ৪ঠা মে সোমবার দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনার পাশাপাশি ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনাও অনুষ্ঠিত হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে ধর্মনগর সরকারি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে গণনাকক্ষের বিন্যাস, কর্মীদের দায়িত্ব বণ্টন—সবকিছু খতিয়ে দেখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশিকা মেনে সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে গণনা সম্পন্ন করার লক্ষ্যে একাধিক স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে।এদিন নর্দান রেঞ্জের ডিআইজি রতি রঞ্জন দেবনাথ নিজে গণনা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ জোর দেন। পাশাপাশি গণনা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশও দেন।প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা কেন্দ্রের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন থাকবে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ও গণনাকর্মীরাই নির্দিষ্ট পাসের মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন

Exit mobile version