Site icon northeast8.com

২ মার্চ পুর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করবে প্রদেশ কংগ্রেস

আগরতলা : আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিল প্রদেশ কংগ্রেস। ২ মার্চ মিছিল করে পুর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করা হবে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে তারা জানান শুধুমাত্র আগরতলা শহরে নয় রাজ্যের বিভিন্ন জায়গায় হবে আন্দোলন কর্মসূচী। এইদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।

Exit mobile version