Site icon northeast8.com

২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ধান ক্রয় প্রক্রিয়া, লক্ষ্যমাত্রা ১৮ হাজার মেট্রিক টন

আগরতলা : আগামী ২৮শে জানুয়ারি থেকে উত্তর ত্রিপুরা জেলা দিয়ে শুরু হতে চলেছে চলতি মরসুমের ধান ক্রয় প্রক্রিয়া। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, চলতি মরসুমে রাজ্য সরকারের ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার মেট্রিক টন। তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত মোট ২ লক্ষ ৪৪ হাজার ৩০৩ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এই ধান ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে সারা রাজ্যের মোট ১ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন কৃষক উপকৃত হয়েছেন।মন্ত্রী জানান, সরকার এখন পর্যন্ত কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিয়েছে মোট ৪৮৯ কোটি ৭১ লক্ষ টাকা। স্বচ্ছ ও সময়মতো অর্থ প্রদানের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।অন্যদিকে কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন, কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই রাজ্য সরকার এই ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি জানান, কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, আসন্ন ধান ক্রয় প্রক্রিয়া কৃষকদের জন্য আরও সুফল বয়ে আনবে বলে আশাবাদী রাজ্য সরকার।

Exit mobile version