33.8 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি ১৮ টি ইভেন্টে প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে স্টেট গেইমস

আগরতলা : ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম ত্রিপুরা স্টেট গেমস শুরু হবে ২২ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৮ টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর N.S.R.C.C-র মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির অধিকর্তা রতন সাহা সহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্যরা। রতন সাহা জানান ২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি ১৮ টি ইভেন্টে এই প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টেট গেইমস। দশরথদেব স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রীড়া মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles