25.4 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নামল সিপিআইএম

আগরতলা : শহরে বেআইনি হকার উচ্ছেদের প্রতিবাদে সিপিআইএমের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আগরতলা পৌর নিগম কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হকারদের পুনর্বাসনের কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তাঁরা অবিলম্বে হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে আগরতলা পৌর নিগমের ভূমিকার তীব্র সমালোচনা করে বিক্ষোভকারীরা বলেন, এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের রুজি-রোজগারে আঘাত হানছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles