Site icon northeast8.com

স্বামী বিবেকানন্দ ও নেতাজির মূর্তি আবরণ উন্মোচন, NSRCC-তে মেগা রক্তদান শিবির

আগরতলা, ১১ সেপ্টেম্বর ২০২৬ : দেশপ্রেম ও যুবসমাজের অনুপ্রেরণার দুই প্রতীক স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে সামনে রেখে আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। শুক্রবার নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার (NSRCC) কমপ্লেক্সে দুই মনীষীর মূর্তি উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী (ড.) মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, দপ্তরের অধিকর্তা এল. দার্লং এবং পদ্মশ্রী ও অলিম্পিয়ান দীপা কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ।মূর্তি উন্মোচন ও রক্তদান শিবিরের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, আত্মনিবেদন ও সমাজসেবার বার্তা তুলে ধরা হয়।

Exit mobile version