আগরতলা : ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত স্টেট গেইমস অনুষ্ঠিত হবে ২২ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। তার পূর্বে বুধবার পশ্চিম জেলা অ্যাথলেটিক্সের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। বাধারঘাট দেবভক্তি জমাতিয়া সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাকে এই বছাই পর্ব অনুষ্ঠিত হয়। অ্যাথলেটিক এসোসিয়েশনের সম্পাদক কামাল হোসেন জানান এই প্রথম ত্রিপুরা রাজ্যে ১৮ টি ইভেন্টে স্টেট গেইমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই স্টেট গেইমসকে সামনে রেখে এইদিন পশ্চিম জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও পুরুষ বিভাগে মোট ৮০ জন এই বাছাই পর্বে অংশগ্রহণ করেছে। তার থেকে ২৮ জনকে বছাই করা হয়েছে।





