Site icon northeast8.com

সি.আই.টি.ইউ-র রাজ্য দপ্তরে প্রয়াত মাধব সাহার স্মরনে স্মরণ সভা করা হয়

আগরতলা : সম্প্রতি প্রয়াত হন প্রাক্তন বাম বিধায়ক মাধব সাহা। শুক্রবার সি.আই.টি.ইউ-র রাজ্য দপ্তরে প্রয়াত মাধব সাহার স্মরনে স্মরণ সভা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিআইটিইউ নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত, রতন ভৌমক ও মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। স্মরণ সভার শুরুতে উপস্থিত সকলে প্রয়াত মাধব সাহার প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পড়ে স্মরণ সভায় আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন ১৯৬৭ সালের শেষে দিকে উদয়পুরে ছাত্রদের একটা জমায়েত ছিল। পশ্চিমবঙ্গের বারাসাতে পুলিশের গুলিতে একজন ছাত্র প্রয়াত হয়। এই ঘটনার প্রতিবাদে উদয়পুরে ছাত্র জমায়েত করা হয়। সেই ছাত্র জমায়েতের পর উদয়পুরে ছাত্র আন্দোলনে একটা ঢেউ আসে। তারপর সেখানে ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। এই ছাত্র সম্মেলন আয়োজনের ক্ষেত্রে উদ্যোক্তাদের মধ্যে এক জন ছিলেন। সেই সম্মেলনের মধ্যদিয়ে দিয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। তারপর তিনি যুব আন্দোলনে সামিল হন। তিনি শ্রমিক আন্দোলনেরও অন্যতম নেতৃত্ব ছিলেন বলে জানান মানিক সরকার।

Exit mobile version