আগরতলা : আগরতলা প্রেস ক্লাবের সদস্য তথা স্যান্দন পত্রিকার সাংবাদিক নন্দন চক্রবর্তী মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার রাজাপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। কর্মজীবনে তিনি ত্রিপুরা অবজার্ভার পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং পরবর্তীতে জীবনের শেষদিন পর্যন্ত স্যান্দন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণমুগ্ধ ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।বুধবার বিকেলে তাঁর মরদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হলে বরিষ্ঠ সাংবাদিকবৃন্দ ও পরিচালন কমিটির সদস্যরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
