Site icon northeast8.com

সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মেগা রক্তদান শিবির

আগরতলা, ২৯ অক্টোবর, ২০২৬ : সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার অভয়নগরে অবস্থিত ব্যাংকের সদর কার্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে সতর্কতা সচেতনতা সপ্তাহ। এই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংহ-সহ ব্যাংকের অন্যান্য আধিকারিকরা।সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়। সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার অভয়নগরে অবস্থিত ব্যাংকের সদর কার্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে সতর্কতা সচেতনতা সপ্তাহ। এই কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংহ-সহ ব্যাংকের অন্যান্য আধিকারিকরা।সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়।

Exit mobile version