21.5 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

শ্রমিক ধর্মঘটের সমর্থনে ও জনবিরোধী বাজেটের প্রতিবাদে পশ্চিম ত্রিপুরায় বিক্ষোভ মিছিল

আগরতলা : জনবিরোধী, নারীবিরোধী ও কর্পোরেটমুখী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে এবং আগামী ১২ই ফেব্রুয়ারি শ্রমিক ধর্মঘটের সমর্থনে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বানে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA)-র পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি আগরতলার মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে শেষ হয়। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলে। বিশেষ করে বাজেটে এমএন রেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধি না করার প্রতিবাদে তারা স্লোগান তোলে—“বাজেটে এমএন রেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো হলো না কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও।মিছিল শেষে প্যারাডাইস চৌমুহনীতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষ, শ্রমিক ও নারীদের স্বার্থকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। কর্পোরেট স্বার্থ রক্ষার জন্য শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারির শ্রমিক ধর্মঘটকে সফল করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles