আগরতলা : বৃহস্পতিবার থেকে শুরু হল ২০২৬ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা থেকে শুরু হয় পরীক্ষা। সমগ্র রাজ্যে মোট ৬৯ টি কেন্দ্রের ১৪৫ টি ভেনুতে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৩২ হাজার ১৮৪ জন। তার মধ্যে ছাত্র ১৪ হাজার ৭৬৯ জন। ছাত্রী ১৭ হাজার ৪১৫ জন। এই বছর মাদ্রসা আলিম পরীক্ষার্থী রয়েছে ১৫৫ জন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। তিনি আরও জানান এই বছর মাধ্যমিক পরীক্ষা চলবে ২৪ মার্চ পর্যন্ত।





