Site icon northeast8.com

শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন 

আগরতলা, ৮ এপ্রিল : গত ৬ এপ্রিল থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খাতা মূল্যায়নের কাজ। উচ্চ মাধ্যমিকের জন্য দুটি স্কুলে এবং মাধ্যমিকের জন্য চারটি স্কুলে বলছে মূল্যায়ন প্রক্রিয়া। বড়দোওলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে চলছে উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়নের কাজ। মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন চলছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বুধবার বরদোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় উত্তরপত্র মূল্যায়নের কাজ খতিয়ে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি বলেন এবার সেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে যদি না সম্ভব হয় তবে মে মাসের ৭ তারিখের ভেতর ফল প্রকাশ করা হবে।২২০০ শিক্ষক শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত আছেন বলেও জানান তিনি।

Exit mobile version