Site icon northeast8.com

শালবাগানে যৌথ অভিযানে দুই বন্দুক ও গুলি উদ্ধার, আটক ২

আগরতলা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : খোয়াই হয়ে আগরতলায় আসার পথে শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে নিরাপত্তারক্ষী ও পুলিশ। অভিযানে দু’টি বন্দুক, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।জানা গেছে, ৩৫ আসাম রাইফেলস এবং নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের যৌথ উদ্যোগে শালবাগান বিএসএফ ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকেই ওই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।আটক ব্যক্তিদের দু’জনের বাড়ি বিহারের বৈশালী এবং ,রামচি জেলায়।আটক ব্যক্তিদের নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস এবং কী উদ্দেশ্যে সেগুলি নিয়ে তারা আগরতলার দিকে আসছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার সার্বিক বিষয় নিয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা এলাকার এসডিপিও জানান, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন এবং তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসবে।তাদেরকে সোমবার আদালতে তোলা হয়।

Exit mobile version