আগরতলা, ১৩ মে, ২০২৬ : জহর চক্রবর্তী বুধবার ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী জহর চক্রবর্তীকে বুধবার বিধানসভার লবিতে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া।ত্রিপুরা বিধানসভার লবিতে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক মিনারাণী সরকার, বিধায়ক মাইলাফু মগ, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ সরকার প্রমুখ। তাছাড়া বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
