আগরতলা : রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে যৌথভাবে মানববন্ধনের আয়োজন করল টিএসএফ ও টিআইএসএফ । আগরতলা শহরের আস্তাবল মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন দুই সংগঠনের শতাধিক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।আয়োজকদের দাবি, শিক্ষাক্ষেত্রে ও প্রশাসনিক কাজে রোমান স্ক্রিপ্ট চালু হলে শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রম আরও সহজ ও গ্রহণযোগ্য হবে। বক্তারা বলেন, ভাষার বিকাশ ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই দাবি দীর্ঘদিন ধরে উত্থাপিত হয়ে আসছে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ডের মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারের কাছে ইতিমধ্যেই স্মারকলিপি পেশ করা হয়েছে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। ভবিষ্যতে দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন টিএসএফ ও টি আই এস এফ নেতৃত্ব।





