Site icon northeast8.com

রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় পূজিতা হবে বেদান্তিকা চক্রবর্তী

আগরতলা, ১৯ অক্টোবর ২০২৬ : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে শাস্ত্রসম্মত রীতি মেনে আয়োজন করা হয়েছে কুমারী পূজার। এবছর এই পূজায় কুমারী হিসেবে পূজিতা হবে কলেজটিলার বাসিন্দা বেদান্তিকা চক্রবর্তী। তাঁর শাস্ত্রসম্মত নাম মালিনী।২০২০ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী বেদান্তিকা চক্রবর্তীর পিতার নাম বিশ্বজিৎ চক্রবর্তী এবং মাতার নাম বর্ণিতা ভট্টাচার্য। তাঁর গোত্র পরাশর। তাঁর পূর্ণ ঠিকানা কলেজটিলা, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, কুমারী পূজায় কন্যার মধ্যে দেবী দুর্গার মাতৃশক্তির আরাধনা করা হয়। রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজায় এই ধর্মীয় আচার বিশেষ তাৎপর্য বহন করে। শাস্ত্রসম্মত রীতিনীতি মেনে ভক্তিভরে সম্পন্ন হয় এই পূজা।

Exit mobile version