Site icon northeast8.com

রাজ্যের ইট ভাট্টা গুলিতে কয়লার সংকট নিয়ে শ্রম দপ্তরে ডেপুটেশান প্রদান করল ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়ন

আগরতলা : শ্রম দপ্তরে ডেপুটেশান প্রদান করল ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়ন। ত্রিপুরা ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের কর্মী সমর্থকরা এইদিন প্রথমে শ্রম ভবনের সামনে জড়ো হয়। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে। তারপর সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম ভবনে গিয়ে ডেপুটেশান প্রদান করে। উপস্থিত ছিলেন সিআইটিইউ-র সাধারন সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। শঙ্কর প্রসাদ দত্ত জানান ত্রিপুরা রাজ্যে সরকার রয়েছে বলে অনুভব করা যাচ্ছে না। এমনিতেই ত্রিপুরায় সরকারি কাজকর্ম নেই বললেই চলে। পূর্বে ত্রিপুরা রাজ্যে ইট ভাট্টা ছিল প্রায় সাড়ে ৩০০। বর্তমান সরকারের সময়ে উন্নয়ন মূলক কাজ না থাকায় শতাধিক ইট ভাট্টা বন্ধ হয়ে গেছে। বর্তমানে যে সকল ইট ভাট্টা রয়েছে, সেই গুলি কয়লার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ২০১৮ সালের পূর্বে কয়লার জন্য কোন ইট ভাট্টা বন্ধ হয় নি। কারন সেই সময় রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে বহিঃরাজ্য থেকে কয়লা আমদানির ক্ষেত্রে সমস্যা হলে সমস্যার সমাধান করতো।

Exit mobile version