Site icon northeast8.com

রাজ্যভিত্তিক অনুষ্ঠানে জাতীয় টিকাকরণ দিবসের সূচনা

আগরতলা, ২৮ জুন, ২০২৬ : পাঁচ বছরের কম বয়সী প্রত্যেক শিশুকে পোলিও-র হাত থেকে সুরক্ষিত রাখতে রবিবার পালিত হলো জাতীয় টিকাকরণ দিবস ২০২৬। এই উপলক্ষ্যে পশ্চিম ভুবনবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজন করা হয় রাজ্যস্তরীয় অনুষ্ঠান।শিশুদের পোলিও-র মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখা এবং দেশকে স্থায়ীভাবে পোলিও মুক্ত রাখার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা করা হয়। রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা। পাঁচ বছরের কম বয়সী প্রত্যেক শিশুকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আগামী প্রজন্মকে সুস্থ রাখতে এই টিকাকরণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।আয়োজিত অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির সদস্য সচিব ডা. শোভিক দেববর্মা। এই টিকাকরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইমিউনাইজেশন আধিকারিক ডা. শ্রীবাস দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশন (এন.এইচ.এম.)-এর যুগ্ম মিশন অধিকর্তা ডা. জুবিলি দেববর্মা সহ অন্যান্যরা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নির্ধারিত বয়সের শিশুদের মুখে ২ ফোটা পোলিও ডোজ খাইয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কর্মসূচিতে পশ্চিম ভুবনবন এলাকার ০-৫ বছর বয়সী শিশুরা টিকা গ্রহণ করেন।

Exit mobile version