Site icon northeast8.com

রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হল এয়োদশ বিধানসভার বাজেট অধিবেশন

আগরতলা : আজ শুরু হলো ত্রয়োদশ বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল প্রথমদিন ভাষণ রাখেন। রাজ্যে উন্নয়নের বার্তায় রাজ্যপালের ভাষণ শুনেছেন বিরোধী বেঞ্চের বিধায়করাও। আগামী ২৫ মার্চ অবধি ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন চলবে। মোট নয়দিনের দিবসীয় বাজেট অধিবেশনে আগামী ১৬ মার্চ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহরায়। এবারের বাজেট অধিবেশনে ডিএ ডিআর অষ্টম বেতন কমিশন সহ একাধিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Exit mobile version