Site icon northeast8.com

রাজধানীর দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল পৃথিবী পূজা

আগরতলা : চতুর্দশী সংযুক্ত পূর্ণিমাতে রাজধানীর দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় পৃথিবী পূজা। সোমবার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় পৃথিবী পূজা। চিরাচরিত রীতিনীতি মেনে তিথি অনুযায়ী এই পূজা অনুষ্ঠিত হয়। দুর্গা বাড়ির পুরহিত জানান চতুর্দশী সংযুক্ত পূর্ণিমাতে প্রতি বছর মাঘ মাসে দুর্গা বাড়িতে পৃথিবী পূজা হয়ে থাকে। কিন্তু এই বছর তিথি অনুযায়ী ফাল্গুন মাসে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। এইদিন পৃথিবী পূজা উপলক্ষ্যে দুর্গা বাড়িতে ভিড় জমান অসংখ্য ভক্ত।

Exit mobile version