Site icon northeast8.com

রবীন্দ্র শতবার্ষিকী ভবন পুনর্নির্মাণের কাজে গাফিলতি রয়েছে : টিএস এমসিসি-র চেয়ারম্যান

আগরতলা, ৩০ অক্টোবর, ২০২৬ :রবীন্দ্র শতবার্ষিকী ভবন পুনর্নির্মাণের কাজে গাফিলতি রয়েছে। বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবন কিভাবে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তা জানার জন্য নির্মাণ কাজের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। শুক্রবার  রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ত্রিপুরা সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারেল কমপ্লেক্সের চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য।তিনি জানান, ২০১৪ সালের ৯ মে এনবিসিসি রবীন্দ্র ভবন পুনর্নির্মাণের কাজ শেষ করে রাজ্য সরকারের কাছে হস্তান্তর করে। কিন্তু রাজ্য সরকারের কাছে হস্তান্তরের কোনও প্রমাণপত্র পূর্ত দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে নেই। এই নির্মাণ কাজের কোনও প্ল্যান আগরতলা পুরনিগমের কাছেও পাওয়া যায়নি। চেয়ারম্যান জানান, বেশ কিছুদিন হলো রবীন্দ্র ভবনের ২ নং প্রেক্ষাগৃহ ব্যবহার করা যাচ্ছে না। এর সংস্কার করা ছাড়া বিভিন্ন কাজে ব্যবহার করা অসম্ভব। সাংবাদিক সম্মেলনে সোসাইটির সদস্যা তরুবালা দেববর্মা সহ অন্যান্য সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।

Exit mobile version