Site icon northeast8.com

মাতৃপল্লীতে অগ্নিনির্বাপক যান ও সরঞ্জাম বিতরণ

আগরতলা : বুধবার ফায়ার সার্ভিস স্টেট ট্রেনিং সেন্টার, মাতৃপল্লী, বধারঘাটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অগ্নি নির্বাপক দপ্তরকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন অগ্নিনির্বাপক কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অগ্নিনির্বাপক যান ও আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোম, ফায়ার অ্যান্ড ইএস দপ্তরের অধিকর্তা মেঘা জৈন। তিনি বলেন, অগ্নি নির্বাপক দপ্তরের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য আধুনিক যান ও সরঞ্জামের গুরুত্ব অপরিসীম। এই উদ্যোগের ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে অগ্নিনির্বাপন পরিষেবা আরও কার্যকর ও গতিশীল হবে।অনুষ্ঠানে দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরাও উপস্থিত ছিলেন

Exit mobile version