Site icon northeast8.com

ভুতুরিয়া সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের সামনে ইলেকট্রিসিটি সংশোধনী বিল ২০২৫-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী

আগরতলা : ভুতুরিয়া সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের সামনে মঙ্গলবার ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন, সি আই টি ইউ এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড)-এর উদ্যোগে “ইলেকট্রিসিটি সংশোধনী বিল ২০২৫”-এর বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই কর্মসূচীতে সংগঠনগুলির কর্মী ও সমর্থকেরা উপস্থিত থেকে বিলটির বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন যে, প্রস্তাবিত এই সংশোধনী সাধারণ জনগণ ও বিদ্যুৎ কর্মীদের স্বার্থের পরিপন্থী। বক্তারা জানান, বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারিকরণের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তার বিরূপ প্রভাব পড়বে সাধারণ গ্রাহক ও কর্মচারীদের উপর। প্রতিবাদ সভায় বক্তারা কেন্দ্রের কাছে অবিলম্বে “ইলেকট্রিসিটি সংশোধনী বিল ২০২৫” প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, বিলটি প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বিদ্যুৎ কর্মী ও কর্মচারীরা।

Exit mobile version