21.5 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

বিশ্ব ক্যান্সার দিবসে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে ওয়াকথন

আগরতলা : বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগরতলার একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে বুধবার এক সচেতনতামূলক ওয়াকথনের আয়োজন করা হয়। ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই ওয়াকথনের আয়োজন করা হয়।ওয়াকথনটি আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যান্সার সম্পর্কে ভয় নয় বরং সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সময়মতো চিকিৎসা নিলে ক্যান্সার অনেক ক্ষেত্রেই নিরাময়যোগ্য—এই বার্তাই ওয়াকথনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।উল্লেখ্য, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়, যার মূল লক্ষ্য ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles