আগরতলা : এডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের চতুর্থ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার। এইদিন সন্ধ্যায় আগরতলা টাউন হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেব্বর্মা, বিশিষ্ট ডাক্তার কুণাল সরকার, হাইকোর্টর প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যরা। প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ইতিহাস সুযোগের সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মেধার যথাযথ মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির উত্তর খুজে পাওয়া যাবে আগামিদিনে।তিনি বলেন এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা স্কুল কলেজে হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে।
