আগরতলা, ৩১ আগস্ট ২০২৬ : বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্বাগত জানিয়ে আগরতলার রবীন্দ্র ভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতা, মন্ত্রী ও বিধায়করা।নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বিপ্লব কুমার দেবের নতুন দায়িত্বকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ব তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
