Site icon northeast8.com

বিজেপির বিরাট জয়ে ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

 আগরতলা, ৪ মে ২০২৬ : ৫ রাজ্যের নির্বাচনে বিজেপির ভালো। পশ্চিমবঙ্গে বিজেপির ব্যাপক জয় এর প্রভাব সারা দেশের পাশাপাশি ত্রিপুরার মাটিতেও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দলীয় কর্মীরা পতাকা, আবির, বাজি পটকা নিয়ে রাস্তায় নেমে পড়েন। প্রদেশ বিজেপির সভাপতি পশ্চিমবঙ্গ, আসাম, পন্ডিচেরী ও ধর্মনগরের ভোটারদের বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন। ৫ রাজ্যের নির্বাচন হলেও মূলত সবার নজর ছিল পশ্চিমবঙ্গের দিকেই। ত্রিপুরা সহ গোটা দেশের নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে।

ত্রিপুরা থেকে অনেক কার্যকর্তা বিজেপির প্রচারে বঙ্গে গিয়েছেন। এবারে বঙ্গের নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। এর ফলও পাওয়া গেছে হাতেনাতে। নিষ্ক্রমণ সমীক্ষা থেকেও ভালো ফল করেছে বিজেপি। সোমবার সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গণনা। সকাল থেকেই অগণিত মানুষ টিভির পর্দায় নয়তো মোবাইলে চোখ রাখছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যখন বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যবধান বাড়তে থাকে তখন পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরার বিজেপি সমর্থকরাও গেরুয়া আবিরে রাঙিয়ে দিয়েছিল বিজেপি কর্মীদের। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের  মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা,বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা।

Exit mobile version