21.5 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে মূল চাবিকাঠি হল ছাত্রসমাজ: মুখ্যমন্ত্রী

আগরতলা : ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি ‘পরীক্ষা পে চর্চা’-র নবম সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষা ভয় পাওয়ার বিষয় নয়, বরং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি মাধ্যম। তিনি নম্বরকেন্দ্রিক মানসিকতা (মার্কস ব্যাধি) থেকে বেরিয়ে এসে দক্ষতা, জ্ঞান ও চরিত্র গঠনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাধীনতার শতবর্ষে পৌঁছানোর সময় আজকের তরুণরাই হবে ‘বিকশিত ভারত’-এর মূল কারিগর। দেশীয় সম্পদ ও সংস্কৃতির উপর আস্থা রাখার কথাও তিনি তুলে ধরেন।তিনি আরও বলেন, সত্যের শক্তিই সবচেয়ে বড় সাহস, নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা, শরীরচর্চা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন পরীক্ষায় ও জীবনে সাফল্যের চাবিকাঠি। পরীক্ষা জীবনের একমাত্র মাপকাঠি নয়—এই বার্তাই তিনি জোর দিয়ে দেন।এদিকে আগরতলার বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক মানসিকতা ও অনুপ্রেরণার দিশা। পরীক্ষা হলো নিজের জ্ঞান ও দক্ষতা প্রকাশের সুযোগ, ভয় নয়। মুখ্যমন্ত্রী নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস, শিক্ষক-ছাত্র সম্পর্ক এবং গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকারের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জোর দেন যে ছাত্রসমাজই বিকশিত ভারতের মূল চাবিকাঠি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles