25.4 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

ফটিকরায় শিমুলতলার ঘটনার প্রতিবাদে দশরথ দেব ভবনে সাংবাদিক সম্মেলন জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা : ফটিকরায় বিধানসভার অন্তর্গত শিমুলতলা এলাকায় সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এবার সরব হলেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ঘটনার প্রতিবাদ ও বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে তিনি একটি চিঠি দেন। সেই চিঠির প্রেক্ষিতেই বুধবার আগরতলার দশরথ দেব ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি।সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী শিমুলতলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ফটিকরায় এলাকায় বিরোধী মত দমনে শাসকদলের মদতে সন্ত্রাস চালানো হয়েছে। সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার ঘটনায় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও তিনি দাবি করেন।

জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, শিমুলতলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে সিপিএম। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, ফটিকরায় বিধানসভা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে বিরোধী কণ্ঠস্বর দমন করা হচ্ছে, তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতির বিরুদ্ধে দল সংগঠিতভাবে আন্দোলন চালিয়ে যাবে।উল্লেখ্য, শিমুলতলার ঘটনার পর থেকেই ফটিকরায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles