আগরতলা : প্রাকৃতিক দুর্যোগ এবং কালবৈশাখী নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের কনফারেন্স হলে। দুর্যোগ মোকাবেলার জন্য সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দেন পশ্চিম জেলার জেলা শাসক। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এইদিনের বৈঠকে এসডিআরএফ, এনডিআরএফ, আরক্ষা প্রশাসন সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূলত দুর্যোগ মোকাবেলার বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার জন্য।
