Site icon northeast8.com

প্রতাপগড় মণ্ডলে ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, উপস্থিত বিজেপি নেতৃত্ব

আগরতলা, ২৬ জুলাই ২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার প্রতাপগড় মণ্ডলে শ্রবণ করেন মুখ্যমন্ত্রী। ১৩ নম্বর প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত ৫১ নম্বর বুথের সুকান্ত পল্লী এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস, মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসসহ দলীয় নেতা-কর্মীরা।এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, উদ্ভাবন এবং সমাজসেবার ক্ষেত্রে অসামান্য অবদান রাখা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অনুপ্রেরণামূলক কাহিনি তুলে ধরেন। পাশাপাশি যুবসমাজ, কৃষক, নারী, কারুশিল্পী, উদ্যোক্তা এবং স্বনির্ভর গোষ্ঠীর তৃণমূল স্তরের উদ্যোগ ও সাফল্যের কথা উল্লেখ করে দেশবাসীকে উদ্বুদ্ধ করার বার্তা দেন।অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘মন কি বাত’ কেবল একটি রেডিও অনুষ্ঠান নয়, বরং দেশের সাধারণ মানুষের ইতিবাচক উদ্যোগ ও সাফল্যের গল্পকে জাতীয় মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।তিনি আরও বলেন, ত্রিপুরার জন্য ‘মন কি বাত’-এর বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, রাজ্যের বিভিন্ন উল্লেখযোগ্য উদ্যোগ ও সাফল্যকে প্রধানমন্ত্রী একাধিকবার এই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় স্তরে তুলে ধরেছেন। এর ফলে ত্রিপুরার বিভিন্ন স্থানীয় উদ্যোগ ও সাফল্যের কাহিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে বলে তিনি উল্লেখ করেন।

Exit mobile version