Site icon northeast8.com

পশুপাখীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত

আগরতলা, ৭ জুলাই, ২০২৬ : লাইভস্টক হেলথ সিকিউরিটি ইনোভেশন ইন ডিজিজ প্রিভেনশন সার্ভিল্যান্স এন্ড কন্ট্রোল শীর্ষক এক দিনের রাজ্যভিত্তিক আলোচনা সভা বুধবার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয়। আলোচনাচক্রের উদ্বোধন করেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ড. এন কে চঞ্চল, উপ অধিকর্তা ড. বিমল কৃষ্ণ দাস সহ অতিথিগণ।বক্তব্য রাখতে গিয়ে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার রাজ্যের জলবায়ুতে প্রাণীপালনের সম্ভাবনা এবং ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। বিভিন্ন রোগের প্রকোপ থেকে প্রাণীদের রক্ষা করতে তিনি টিকাকরণ, ক্রমাগত নজরদারি এবং উপযুক্ত চিকিৎসার সুযোগ গ্রহণ করার কথা তুলে ধরেন। দপ্তরের অধিকর্তা ড. এন কে চঞ্চল পশুপাখীর বিভিন্ন রোগাক্রমণ এবং তা থেকে রক্ষা করার জন্য টিকাকরণের গুরুত্বের কথা তুলে ধরেন। আলোচনাচক্রে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের উপ-অধিকর্তা ড. বিমল কৃষ্ণ দাস। পরে টেকনিক্যাল সেশনে বিশেষজ্ঞগণ আলোচনা করেন।

Exit mobile version