34 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

পরিত্যক্ত কৈলাশহর বিমানবন্দর পুনঃরায় চালুর লক্ষ্যে নেওয়া হল উদ্যোগ

আগরতলা  : দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে কৈলাশহর বিমান বন্দর। কৈলাশহর বিমানবন্দরকে পুনরায় চালু করা নিয়ে শুক্রবার মহাকরণে পরিবহণ মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক নির্বাহী পরিচালক জ্ঞান বাত্রা, আগরতলার এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৃষ্ণ মোহন নেহেরা, প্রাক্তন অধিকর্তা কে.সি.মীনা, পরিবহণ দপ্তরের সচিব ইউ কে চাকমা, কমিশনার সহ অন্যান্যরা। পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এই বিষয় নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করা হবে। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ বিমান বন্দরটি চালু করতে গেলে সেখানে জমি অধিগ্রহণ সহ আর্থিক বিষয় রয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রের সঙ্গে কথা বলে রাজ্য সরকারও চাইছে এই বিমান বন্দরটি চালু করতে। এই বিমান বন্দরের গুরুত্ব উপলব্ধি করে ভারত সরকারও চাইছে এইটি চালু করতে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles