Site icon northeast8.com

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগরতলায় গাউছিয়া সমিতির বর্ণাঢ্য জুলুছ

আগরতলা, ২৬ আগস্ট, ২০২৬ : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার আগরতলায় বর্ণাঢ্য জুলুছের আয়োজন করা হয়। ত্রিপুরা গাউছিয়া সমিতির উদ্যোগে আয়োজিত এই জুলুছে ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও পবিত্র জীবনাদর্শ স্মরণ করতেই এই জুলুছের আয়োজন করা হয়। মহানবীর শিক্ষা ও আদর্শকে সামনে রেখে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এদিন ইন্দ্রনগর মসজিদ থেকে জুলুছটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে জুলুছটি পুনরায় ইন্দ্রনগর মসজিদে এসে শেষ হয়।

Exit mobile version