Site icon northeast8.com

নেপালের প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে আগরতলায় মৌন মোমবাতি মিছিল

আগরতলা, ২ সেপ্টেম্বর, ২০২৬ঃ গত ২৬ আগস্ট নেপালে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো মৌন মোমবাতি মিছিল। অল ফোর্স এক্স-সার্ভিসম্যান ওয়েলফেয়ার সোসাইটি এবং গোর্খা কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।মঙ্গলবার গোর্খা বস্তি এলাকা থেকে হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল শুরু করেন সংগঠনের সদস্য ও সমর্থকরা। মিছিলটি গোর্খা বস্তির পথ পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী পাদদেশে এসে শেষ হয়।মিছিল শেষে নেপালের প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সকলে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।মিছিল শেষে সংগঠনের প্রতিনিধিরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নেপালের এই কঠিন সময়ে ত্রিপুরার মানুষ তাদের পাশে দাঁড়াতে চায়। একইসঙ্গে তাঁরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে আবেদন জানান, নেপালের এই দুঃসময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যেন প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিবেশী দেশের এই বিপর্যয়ের সময় মানবিকতার দৃষ্টিকোণ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Exit mobile version