আগরতলা : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার প্রজ্ঞা ভবনে সেক্স্যুয়াল হেরেসমেন্ট, ইলেকট্রনিক বক্স অনলাইন পোর্টালের উপর এক দিবসীয় রাজ্য স্তরীয় প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের কর্মসূচীর উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন মহিলারা যেন তাদের কর্মস্থানে আত্মসম্মানের সাথে কাজ করতে পারে তার জন্য এইদিনের প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে ব্রিটিশ আমলের শ্রম কোড গুলি বাতিল করে নতুন চারটি শ্রম কোড চালু করা হয়েছে। নতুন শ্রম কোড অনুযায়ী সম কাজের জন্য পুরুষদের পাশাপাশি মহিলারাও সম বেতন পাবে।
