আগরতলা, ৬ এপ্রিল : আগামী ৯ এপ্রিল ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গণনা করা হবে আগামী ৪মে সকাল ৮টা থেকে। ভোটগ্রহণ এবং ভোট গণনার জন্য সব ধরণের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পান্ডে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী, আইএনসি প্রার্থী চয়ন ভট্টাচার্য, সিপিআই (এম) প্রার্থী অমিতাভ দত্ত, আমরা বাঙালী দলের প্রার্থী বিভাস রঞ্জন দাস, এসইউসিআই (সি) দলের প্রার্থী সঞ্জয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ প্রতিদ্বন্দিতা করছেন। এই কেন্দ্রের ভোটার রয়েছেন ৪৬, ১৪২ জন। এর মধ্যে মহিলা ভোটার ২৩,৭৫৮ জন এবং পুরুষ ভোটার ২২,৩৮৪ জন। সার্ভিস ভোটার রয়েছেন ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ জন এবং মহিলা ভোটার ৩ জন। এই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৫টি। এর মধ্যে নগর এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৩২টি এবং গ্রামীণ এলাকায় ২৩টি। মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ভোট গ্রহণ কেন্দ্রগুলির মধ্যে মডেল পোলিং স্টেশন রয়েছে ১১টি। শুধুমাত্র মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ১১টি, দিব্যাঙ্গজন পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ২টি। তাছাড়া যুব পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ২টি। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ভোট গ্রহণের উদ্দেশো ভোট কর্মীগণ পিএমশ্রী ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচ এস স্কুল থেকে রওনা হবেন। এই স্কুলেই স্ট্রং কম তৈরী করা হয়েছে এবং এখানেই ৪ মে ভোট গণনা করা হবে। উপনির্বাচন উপলক্ষ্যে সাধারণ অবজারভার, পুলিশ অবজারভার এবং এক্সপেনডিচার অবজারভার ধর্মনগরে অবস্থান করছেন। যোগাযোগের জন্য জেনারেল অবজারভার কে হরিশ কুমার, আইএএস এর ফোন নম্বর হল ৯৪৪৮-৫৪১১৯৭, পুলিশ অবজারভার এস সতীশ বিন আইপিএস- এর ফোন নম্বর হল ৮০৮৬৮১১১১১ এবং এক্সপেন্ডিচার অবজারভার ড. ধীর দনেশ্বর তুকারাম, আইসিএএস, এর ফোন নম্বর হল ৮২৩৭৫৭১৬৬৭। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রেই পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ, র্যাম্প, শৌচালয়, ভোটারদের জন্য শেড তৈরী সুনিশ্চিত করা হয়েছে। ৭৫ জন মাইক্রো অবজারভার নিযুক্ত করা হয়েছে। তিনি জানান, ৭এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের জন্য ৯ এপ্রিল সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। ৭ এপ্রিল বিকেল ৫টার পর থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোন ধরণের সরব প্রচার করা যাবে না। আগামী ৯ এপ্রিল সকাল ৭টা থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত কোন ধরণের এগজিট পোল প্রচার করা যাবে না। ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে এই বিধানসভা কেন্দ্র এলাকায় কোন ধরণের রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না। মুখানির্বাচন আধিকারিক জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সচিত্র ভোটার পরিচয়পত্র ছাড়াও আরও ১২টি পরিচয়পত্র দেখিয়ে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পরিচয়পত্রগুলি হল আধার কার্ড, পেন কার্ড, ইউনিক ডিজঅ্যাবিলিটি আইডি কার্ড, কেন্দ্র সরকার। রাজ্য সরকার। পিএসইউ/পাবলিক লিমিটেড কোম্পানীতে কর্মরত কর্মচারিগণকে দেওয়া সচিত্র পরিচয়পত্র, ব্যাঙ্ক/পোষ্ট অফিসের ছবি সম্বলিত পাসবই, হেলথ ইনসুরেন্স স্মার্ট কার্ড (এম/ও লেবার। আয়ুষ্মান ভারত হেলথ কার্ড) ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, ছবি সম্বলিত পেনশন ডকুমেন্ট, এমপি/এমএলএ/এমএলসি-দের দেওয়া পরিচয়পত্র, এমএনরেগা জবকার্ড এবং এনপিআর এর অধীনে আরজিআই -এর দেওয়া স্মার্ট কার্ড।মুখানির্বাচন আধিকারিক জানান, ভোট গ্রহণের দিন প্রতিটি ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং করা হবে। দিব্যাঙ্গজন এবং ৮৫ বছর ঊদ্ধা প্রবীণ ভোটারদের জন্য ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের কাজে নিযুক্ত ১৬৯ জন ভেটিকর্মী পোষ্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১১ জন সার্ভিস ভোটারকে পোষ্টাল ব্যালট সরবরাহ করা হয়েছে। এগুলি পোষ্ট অফিসের মাধ্যমে গ্রহণ করা হবে। তাছাড়া ১৮৫ জন দিব্যাঙ্গজন এবং ৮৫ বছর ঊর্দ্ধ প্রবীণ ভোটার পোষ্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি জানান, ভোট গ্রহণের সময় ভোট কর্মীগণ তাদের মোবাইল ফোন পোলিং স্টেশনে জমা রাখতে পারবেন। ভোটারদের জন্য ২৪ ঘণ্টা হেল্প লাইনের ব্যবস্থা করা হয়েছে। জেলা হেল্প লাইনের নম্বর হল ০৩০৮-২২-১৯৫০ এবং স্টেট হেল্প লাইনের নম্বর হল ১৮-০০ ৩৪৫০ ১৯৫০। তাছাড়া ভোটারগণ ভোটার-সেট্রিক মোবাইল এপ্লিকেশন যেমন- ভোটার হেল্প লাইন, সি-ভিজিৎ, নো ইউর কেন্ডিডেট (কেওয়াইসি) এবং সক্ষম ইসিআই ব্যবহার করতে পারবেন। মুখানির্বাচন আধিকারিক জানান, ভোট গ্রহণের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজোর ঐতিহ্য মেনে ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের ব্যাপক হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখ্যনির্বাচন আধিকারিক আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগ, ডেপুটি সিইও উৎপল চাকমা ও সুমন বণিক।
