Site icon northeast8.com

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির  জহর চক্রবর্তীর জয়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ মে২০২৬ : বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে ফাঁকা হয়েছিল ধর্মনগর। তাই এখানে উপ নির্বাচন হয়।  উপ নির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন। সেই উপ নির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তকে ১৮ হাজার ২৯০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য তৃতীয় স্থানে চলে আসেন। স্বাভাবিক ভাবেই জয়ের পর আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন বিজেপির কর্মী সমর্থকরা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। প্রত্যাশিতভাবেই বড় জয় পায় শাসকদল বিজেপি।ধর্মনগর সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপনির্বাচনের ভোট গণনা হয়। ১৪ টি টেবিলে চলে গণনার কাজ। ভোট গণনায় প্রথম রাউন্ড থেকেই বিপুল ভোটে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। শেষ পর্যন্ত চতুর্থ রাউন্ডের ভোট গণনা শেষে ১৮ হাজার ২৯০ ভোটের ব্যবধানে জয়যুক্ত হন তিনি। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী পেয়েছেন মোট ২৪ হাজার ২৯১ টি ভোট।

Exit mobile version