Site icon northeast8.com

দুর্গাপূজায় গ্র্যান্ডিয়োস্ ক্লাবে ‘এক টুকরো রাজস্থান’

আগরতলা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : ভারতবর্ষের পশ্চিম প্রান্তের বর্ণময় রাজ্য রাজস্থান। মরুভূমির বালুকারাশি, উট, রাজস্থানি লোকসংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য—এবার সেই আবহই আগরতলার দুর্গাপূজায় তুলে ধরতে চলেছে সেন্ট্রাল রোড এক্সটেনশন, টাউন প্রতাপগড়ের গ্র্যান্ডিয়োস্ ক্লাব। এবারের দুর্গাপূজায় তাদের থিম ‘এক টুকরো রাজস্থান’।১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দুর্গাপূজার আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে আগরতলা শহরের অন্যতম পরিচিত দুর্গাপূজা আয়োজক হিসেবে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে গ্র্যান্ডিয়োস্ ক্লাব।এবারের পূজায় মণ্ডপসজ্জায় থাকছে রাজস্থানের ঐতিহ্য ও লোকসংস্কৃতির নানা উপাদানের ছোঁয়া। মরুভূমির বালুকাময় পরিবেশ, উট এবং রাজস্থানের বর্ণময় ফোক কালচারকে কেন্দ্র করে সাজানো হবে মণ্ডপ। দর্শনার্থীদের সামনে আগরতলার মাটিতে ফুটিয়ে তোলা হবে রাজস্থানের এক টুকরো ঐতিহ্য।মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন নবদ্বীপের শিল্পী। পাশাপাশি প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন কথিরের শিল্পী। মণ্ডপ থেকে প্রতিমা—সব ক্ষেত্রেই বিশেষ পরিকল্পনার মাধ্যমে দর্শনার্থীদের জন্য নতুনত্ব তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।ক্লাব সূত্রে জানা গেছে, এবারের দুর্গাপূজার আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপসজ্জা ও অন্যান্য আয়োজনের কাজ ইতিমধ্যেই জোরকদমে চলছে।দুর্গাপূজার দিনগুলিতে ‘এক টুকরো রাজস্থান’ কতটা দর্শনার্থীদের মন জয় করতে পারে, এখন সেদিকেই তাকিয়ে আগরতলাবাসী।

Exit mobile version