Site icon northeast8.com

দিল্লিতে অমিত শাহের সঙ্গে মানিক-প্রদ্যোতের বৈঠক

আগরতলা, ৪ সেপ্টেম্বর ২০২৬ : শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এবং তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা এক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।সাক্ষাতের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মানিক সাহা লেখেন, “আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করেছি। বৈঠকে তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা এবং বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়কারী ড. সম্বিত পাত্রজিও উপস্থিত ছিলেন।”
মুখ্যমন্ত্রী আরও জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ত্রিপুরার মানুষের উন্নয়ন ও কল্যাণ নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে।তবে এই বৈঠককে ঘিরে বিশেষ তাৎপর্য দেখা দিয়েছে ২০২৪ সালে স্বাক্ষরিত তিপ্রাসা চুক্তির বাস্তবায়ন নিয়ে। উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমের পোস্টে তিপ্রাসা চুক্তির বাস্তবায়ন কিংবা চুক্তিতে থাকা বিভিন্ন দাবিদাওয়া পূরণের অগ্রগতি সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি ।

Exit mobile version