Site icon northeast8.com

ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) নির্বাচনকে সামনে রেখে ২৯ দফা প্রতিশ্রুতি সম্বলিত ইস্তেহার প্রকাশ

আগরতলা,৫ এপ্রিল : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে ২৯ দফা প্রতিশ্রুতি সম্বলিত ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।রবিবার অনুষ্ঠিত ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, সন্তানা চাকমা-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।ইস্তেহারে সার্বিক উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা বৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইস্তেহার প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এই ২৯টি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে TTAADC এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে জনজাতি অধ্যুষিত এলাকায় সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এদিন উপস্থিত নেতৃবৃন্দও মানুষের আস্থা ও সমর্থনের ওপর জোর দিয়ে জানান, আগামী দিনে এই ইস্তেহার বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

Exit mobile version