আগরতলা : মান্দাই , বড়মুড়া , তেলিয়ামুড়া টাকারজলা ও হেজামারা থেকে তিপ্রা মথা দলের কেন্দ্রীয় কমিটির অবজারভার প্রাক্তন টিএসপির সাধারণ সম্পাদক গুরুপদ দেববর্মা নেতৃত্বে তিপ্রা মথা দল ছেড়ে প্রায় ৫৫ পরিবারের ২৭৫ ভোটার মঙ্গলবার বিজেপি দলে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপি রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা। বিজেপি সদর দপ্তরে আয়োজিত এই যোগদান সভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিপিন দেববর্মা জানান বিজেপি ২৮ টি আসনে একা লড়াই করার জন্য প্রস্তুত। মথার সঙ্গে কোন ধরনের সিট ভাগাভাগি নিয়ে কোনরকম আলোচনা এখনো হয়নি বলেও জানান তিনি।
