Site icon northeast8.com

তিপ্রা মথার কর্মীদের গুলি: ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনাকে কেন্দ্র করে সরব হল দল। ঘটনার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তিপ্রা মথা। মঙ্গলবার আগরতলার গোর্খাবস্তি এলাকার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে কমিশনার অনুরাগ সেনের কাছে দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।নয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত দেববর্মাসহ দলের অন্যান্য নেতারা।

ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনায় জড়িত আততায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তাঁর বক্তব্য, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে দল পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

ভিলেজ কমিটি নির্বাচন পরবর্তী পরিস্থিতির মধ্যেই এই ঘটনাকে ঘিরে তিপ্রা মথার এই ডেপুটেশন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Exit mobile version