Site icon northeast8.com

টি টি এ এ ডিসির নির্বাচনকে সামনে রেখে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

আগরতলা : টি টি এ এ ডিসির আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এছাড়াও বৈঠকে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য এবং রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও কার্যকর্তারা। বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক শক্তিবৃদ্ধি, প্রচার কৌশল এবং বুথস্তরে দলের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।দলীয় সূত্রে জানা গেছে, টি টি এ এ ডিসির নির্বাচনে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি ও জনসংযোগ আরও মজবুত করার লক্ষ্যে এই বৈঠক বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। নেতৃত্ব নির্বাচনে দলীয় ঐক্য ও শৃঙ্খলার উপর জোর দেন এবং কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।বৈঠক শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সুশৃঙ্খল সংগঠন ও পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে আসন্ন টি টি এ এ ডিসির নির্বাচনে বিজেপি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

Exit mobile version