Site icon northeast8.com

টিআরবিটি-র চেয়ারম্যানের দ্বারস্থ হল ২০২৪ সালের টেট-২ উত্তীর্ণরা

আগরতলা : সকলকে এক সাথে নিয়োগের দাবিতে টিআরবিটি-র চেয়ারম্যানের দ্বারস্থ হল ২০২৪ সালের টেট-২ উত্তীর্ণরা। প্রথম থেকে তারা সকলকে এক সাথে নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছে। সম্প্রতি রাজ্য সরকার ১ হাজার ২০ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। ২০২৪ সালের টেট-২ উত্তীর্ণরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় সরকার ১০২০ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলেও এসটি সংরক্ষিত আসনের সংখ্যা বেশি। অথচ যে সংখ্যক সংরক্ষিত আসন রয়েছে, সেই সংখ্যক চাকুরি প্রত্যাশী পাশ করে নি। অধিক আসন সংরক্ষণের ফলে ২০২৪ সালের টেট-২ উত্তীর্ণদেড় মধ্যে অনেকে চাকুরি পাবে না। তাই এইদিন তারা টিআরবিটি-র চেয়ারম্যানের দ্বারস্থ হয়। কিন্তু টিআরবিটি চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন সরকার কত জনকে নিয়োগ করবে এইটা সরকারের বিষয়। এতে টিআরবিটি-র কোন কিছু করণীয় নেই। চাকুরি প্রত্যাশীরা এইদিন সরকারের নিকট দাবি জানায় ২০২৪ সালের টেট-২ উত্তীর্ণ সকলকে যেন এক সাথে নিয়োগ করা হয়।

Exit mobile version