Site icon northeast8.com

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের ‘কালো দিবস’, আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ৮ অক্টোবর, ২০২৬ : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আপত্তি এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ‘কালো দিবস’ পালন করা হয়। সর্বভারতীয় কংগ্রেসের কর্মসূচির অংশ হিসেবে আগরতলায় ‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগান তুলে প্রতিবাদ মিছিল বের করেন দলীয় কর্মী-সমর্থকরা।আগরতলা প্রেস ক্লাব এলাকা থেকে শুরু হওয়া মিছিল ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয় বলে কংগ্রেসের অভিযোগ। এসময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয় বলেও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে, মিছিলকারীদের বিরুদ্ধে পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের অভিযোগ, SIR-এর মাধ্যমে ভোটারদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এর প্রতিবাদে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরাতেও এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

Exit mobile version