Site icon northeast8.com

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, অপসারণ ও গ্রেফতারের দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার অফিস লেন এলাকায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে স্লোগান দেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। পরে জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচি শেষে নির্বাচন কমিশনের দফতরে একটি ডেপুটেশনও দেওয়া হয়।কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের ভূমিকা নিয়ে সরব হন দলীয় নেতারা।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা-সহ দলের নেতা-কর্মী ও সমর্থকরা। বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।তিনি আরও বলেন, অর্থনীতি, বিদেশনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কার্যপ্রণালী নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে উদ্বেগ প্রকাশ করেছেন, সাম্প্রতিক ঘটনাবলিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই দাবিকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

Exit mobile version