আগরতলা : ত্রিপুরার বর্ডার এলাকার জয়পুর থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফের ৪২ নম্বর ব্যাটেলিয়ান। আটক ব্যক্তিদের নাম জাহাঙ্গীর মিয়া ও হৃদয় সরকার। তারা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।বিএসএফ সূত্রে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বেআইনি ভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল।আটকের পর বিএসএফ ও ত্রিপুরা পুলিশ যৌথভাবে তাদের জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টি নিশ্চিত করে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানান, আটক দুজনকে আজ আদালতে প্রেরণ করা হবে।ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
