Site icon northeast8.com

গুড ফ্রাইডে উপলক্ষে রাজ্যজুড়ে প্রার্থনা, মরিয়ম নগরের চার্চে ভক্তদের ভিড়

আগরতলা, ৩ এপ্রিল : আজ গুড ফ্রাইডে উপলক্ষে সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও খ্রিস্টান ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দিনটি পালন করেছেন। দিনটি উপলক্ষে বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। কাশীপুরের মরিয়ম নগর স্থিত শান্তির রানী চার্চেও এদিন আয়োজিত হয় বিশেষ প্রার্থনার। বহু ভক্ত চার্চে উপস্থিত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন এবং যীশু খ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করেন। খ্রিস্টান ধর্মমতে, এই দিনেই যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হন এবং মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করতে নিজের জীবন উৎসর্গ করেন। সেই ত্যাগ ও মৃত্যুর স্মরণেই পালিত হয় গুড ফ্রাইডে।যদিও দিনটি শোক ও আত্মত্যাগের প্রতীক, তবুও একে “গুড” বা শুভ বলা হয়। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, এই দিনটি মানবজাতির প্রতি ঈশ্বরের অসীম ভালোবাসা, ক্ষমা এবং উদ্ধারের বার্তা বহন করে। যীশু খ্রিস্টের আত্মত্যাগ পাপ ও মৃত্যুর উপর বিজয়ের সূচনা করেছিল বলেই মনে করা হয়।

Exit mobile version